Job vacancy 2026

১৩ জন শিক্ষক খুঁজছে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়, বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর, আবেদন কী ভাবে?

আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। শূন্যপদ ১৩টি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৭:০৬
বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়।

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দেওয়া যাবে অনলাইনেই।

Advertisement

অ্যাসিস্ট্যন্ট প্রফেসর কাম জুনিয়র সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে কর্মী। প্রতিষ্ঠানের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং-এর তরফে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। মোট শূন্যপদ ১৩টি। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে।

প্রতি মাসে ৮৬ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bauranchi.org/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ১০ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন