Summer Internship 2026

মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং-এর নানা বিষয়ে প্রশিক্ষণ! বিনামূল্যে সুযোগ কোথায়?

১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ। পড়ুয়াদের স্বার্থে সম্পূর্ণ বিনামূল্য আয়োজন করা হয়েছে ইন্টার্নশিপের। খরচ বহন করছে এনআইএএমটি রাঁচি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৪:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ফিজিক্যাল মেটালার্জি, মেকানিক্যাল মেটালার্জি, করোশন ইঞ্জিনিয়ারিং, হিট ট্রিটমেন্ট, মেটেরিয়ালস ক্যারেক্টারাইজ়েশন, পাউডার মেটালার্জি এবং ওয়েল্ডিং বিষয়ে খুঁটিনাটি শেখার সুযোগ দিচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (এনআইএএমটি)। ‘সামার ইন্টার্নশিপ’-এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রতিষ্ঠানের মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজন করা হয়েছে এই প্রশিক্ষণের। উদ্দেশ্য— সংশ্লিষ্ট বিভাগের নানা বিষয়কে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শেখানো এবং প্রযুক্তিগত দিকগুলিকে আরও ভাল ভাবে পড়ুয়াদের বোঝানো। যোগ দিতে পারবেন শুধুমাত্র ইউজিসি এবং এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং পাঠরতেরা। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে প্রশিক্ষণ। পড়ুয়াদের স্বার্থে সম্পূর্ণ বিনামূল্য আয়োজন করা হয়েছে ইন্টার্নশিপের। খরচ বহন করছে এনআইএএমটি রাঁচি।

আবেদন করবেন কী ভাবে?

এনআইএএমটি-র ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ মে। ওই বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন