Mountaineers

প্রাক্-বর্ষা মরসুমে উত্তরাখণ্ডের দুর্গম ট্রেল’স্ পাস অভিযান সফল, নজির গড়লেন রাজ্যের সাত পর্বতারোহী

পিণ্ডারী হিমবাহের শেষ প্রান্ত ছুঁয়ে থাকা নন্দাদেবী ও নন্দাকোট শৃঙ্গের ট্রেল’স্ পাস অতিক্রম করার উদ্দ্যেশে গত ২৭ মে ‘কলকাতা ট্রেকার্স ইয়ুথ’-এর দলটি কলকাতা থেকে রওনা দিয়েছিল। জুন মাসের গোড়ায় অভিযানের মূল পর্ব শুরু হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২৩:২৭
নজির গড়লেন ‘কলকাতা ট্রেকার্স ইয়ুথ’-এর সাত জন পর্বতারোহী।

নজির গড়লেন ‘কলকাতা ট্রেকার্স ইয়ুথ’-এর সাত জন পর্বতারোহী। — নিজস্ব চিত্র।

প্রাক্-বর্ষা মরসুমে ট্রেল’স্ পাস অভিযান সফল ভাবে সম্পন্ন করে নজির গড়লেন ‘কলকাতা ট্রেকার্স ইয়ুথ’-এর সাত জন পর্বতারোহী। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে এই দলটি প্রথম প্রাক বর্ষা মরসুমে উত্তরাখন্ডের কুমায়ুন হিমালয়ের ‘দুর্লঙ্ঘ্য’ গিরিবর্ত্মটি জয় করলেন।

Advertisement

পিণ্ডারী হিমবাহের শেষ প্রান্ত ছুঁয়ে থাকা নন্দাদেবী ও নন্দাকোট শৃঙ্গের ট্রেল’স্ পাস অতিক্রম করার উদ্দ্যেশে গত ২৭ মে ‘কলকাতা ট্রেকার্স ইয়ুথ’-এর দলটি কলকাতা থেকে রওনা দিয়েছিল। জুন মাসের গোড়ায় অভিযানের মূল পর্ব শুরু হয়। স্থাপন করা হয় মূল শিবির। কিন্তু এর পরে বাধ সেধেছিল প্রাকৃতিক দুর্যোগ। পরে ১২-১৩ ঘন্টা টানা তুষারপাত এর মধ্যে আটকে পড়েছিল অভিযাত্রী দলটি।

এর পরে পরিকল্পনা বদলে অগ্রবর্তী মূল শিবির (এবিসি) হয়ে ৬ জুন ১ নম্বর শিবির স্থাপন করা হয়। পরের দিন ২ নম্বর শিবির পৌঁছে যান সাত পর্বতারোহী। এক দিনের বিরতির পরে ৫৩১২ মিটার (১৭৪২৮ ফুট) উচ্চতার ট্রেল’স্ পাসের মাথায় উঠে আসে দলটি। মিনিট ২০ সময় কাটিয়ে, ছবি তুলে পাস থেকে নামার সময় তুষারধস বা অ্যাভালান্সের কবলে পড়েন তাঁরা। তবে বিপর্যয়ে ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হন দলনেতা মোহিনীমোহন পাল এবং তাঁর সঙ্গী অরিন্দম পাত্র, সুচরিতা ধাড়া, দিশা ঘোষ, অর্ণব পাল, সুদীপ সরকার ও স্পন্দন কুমার মালিক।

Advertisement
আরও পড়ুন