BECIL Recruitment 2026

দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর জন্য কর্মী নেবে বেসিল, সুযোগ পাবেন একজনই

চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৯৬,৬০০ টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৭:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ রয়েছে চাকরির সুযোগ। এই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার তরফে চুক্তির ভিত্তিতে দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেড-এ নিয়োগ করা হবে কর্মী।

Advertisement

ম্যানেজার অথবা অ্যাডমিন পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৯৬,৬০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/)। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন