BU Recruitment 2026

বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে কর্মী প্রয়োজন, আবেদনের সুযোগ পাবেন কারা?

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি-র ছাত্রাবাসে সুপারিন্টেন্ডেন্ট প্রয়োজন। তাঁর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৬
ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বর্ধমান বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, বর্ধমান বিশ্ববিদ্যালয় ছবি: সংগৃহীত।

ছাত্রাবাসে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ মিলতে পারে। সেখানে হস্টেল সুপারিন্টেন্ডেন্ট প্রয়োজন। শূন্যপদ দু’টি।

Advertisement

উল্লিখিত পদে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের অন্তত দু’বছর কোনও ছাত্রাবাসের প্রশাসনিক বিভাগের কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

উল্লিখিত পদে নিযুক্তদের প্রতি মাসে ১৯ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে। স্বল্পসময়ের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। এ জন্য আগ্রহীরা ডাকযোগে আবেদন জমা দিতে পারেন।

আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। ওই ফি ডিমান্ড ড্রাফ্‌টের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনমূল্য, জীবনপঞ্জি, কর্মজীবন এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি ডাকযোগে পাঠানোর শেষ দিন ৫ মার্চ।

Advertisement
আরও পড়ুন