কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য সরকারের ক্ষুদ্র, কুটির, মাঝারি এবং বস্ত্রশিল্প বিভাগের তরফে ওই গবেষণা প্রকল্পে কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের বিজ়নেস ম্যানেজমেন্ট বিভাগের ওই প্রকল্পে মোট পাঁচটি পদে কর্মী প্রয়োজন। প্রার্থীদের দক্ষতা এবং মেধা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।
কোন কোন পদে কর্মী প্রয়োজন?
১। ফিল্ড লেভেল লিয়াঁসো অফিসার পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা কাজের সুযোগ পাবেন। তবে, তাঁদের ওই পদে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
২। গ্রাফিক ডিজ়াইনিং-এর কাজ জানেন এবং মাল্টিমিডিয়া বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন— এমন ব্যক্তিরা গ্রাফিক ডিজ়াইনার পদে কাজ করতে পারবেন।
৩। অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট-এর কাজের জন্য বাণিজ্যে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের কম্পিউটেরাইজ়ড অ্যাকাউন্টিং জানা প্রয়োজন।
৪। টেকনিক্যাল ট্রেনিং ফর ই-কমার্স-এর কাজেও কর্মী চাই। ওই বিভাগে ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।
৫। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ট্রেনিং বিভাগের জন্যও দক্ষ কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য মাল্টিমিডিয়া বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তবে এ ক্ষেত্রে তাঁদের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আগ্রহীদের সরাসরি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ইন্টারভিউয়ের জন্য পৌঁছে যেতে হবে। ৫ মার্চ ইন্টারভিউ হতে চলেছে।