RBU Recruitment 2026

ভারতীয় এবং বিদেশি ভাষায় দক্ষ? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মিলতে পারে কাজের সুযোগ

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারের অধীনে ভারতীয় এবং বিদেশি ভাষার ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করানো হয়। সেই কোর্সের জন্য রিসোর্স পার্সন প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রিসোর্স পার্সন প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারের অধীনে ভারতীয় এবং বিদেশি ভাষার ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সের জন্য ওই পদে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে। মোট ১৬টি বিষয় রয়েছে।

Advertisement

ব্যবহারিক বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফরাসি, হিন্দি, সাঁওতালি, তিব্বতি, উর্দু, জার্মান, হিন্দি, ইটালিয়, জাপানিজ়, ফার্সি, রাশিয়ান, আরবি, চিনা— এই ১৬টি ভাষায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের রিসোর্স পার্সন হিসাবে কাজ করতে হবে। তাঁদের ওই বিষয়ে ডিপ্লোমা থাকাও আবশ্যক।

প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ন্যূনতম পাঁচ বছরের শিক্ষকতার পূর্ব-অভিজ্ঞতাও থাকতে হবে। প্রার্থীদের অভিজ্ঞতা, দক্ষতা কী ভাবে যাচাই করা হবে, সে তথ্য জানায়নি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।

আগ্রহীদের ডাকযোগে কিংবা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন