প্রতীকী ছবি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের জেনেটিক্স বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে তিন বছর কাজের মেয়াদ থাকবে। প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে ৩০ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল সায়েন্সে বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ২ এপ্রিল বেলা ১২টা থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন তা জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.caluniv.ac.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।