IIEST Shibpur Recruitment 2025

প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হতে চান! সুযোগ দেবে আইআইইএসটি শিবপুর, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। পারিশ্রমিক হিসাবে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩১
Indian Institute of Engineering Science and Technology, Shibpur.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ দেবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুরে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে ওই পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের ফিল্ড সার্ভে, ডেটা কালেকশন, ডেটা কম্পাইলেশন, ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং-এর কাজ জানা দরকার। তাঁদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

এ ক্ষেত্রে প্রার্থীদের কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় ড্রয়িং অ্যান্ড ড্রাফটিং-এর কাজের অভিজ্ঞতাও থাকা দরকার। নিযুক্ত ব্যক্তি ছ’মাসের চুক্তিতে কাজের সুযোগ পাবেন।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ইন্টারভিউয়ের দিনই তাঁদের শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা সংক্রান্ত জরুরি নথি জমা দেওয়া দরকার। ওই নথি যাচাই করে নেবে বিশেষজ্ঞ কমিটি। ইন্টারভিউ ২৫ সেপ্টেম্বর নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন