Abhishek Banerjee

‘আমারই তো কণ্ঠস্বর, তা হলে নমুনা সংগ্রহের কী প্রয়োজন?’, ডিজে মামলায় সিআইডি-র বিরুদ্ধে হাই কোর্টে অভিষেক

বিধানসভা নির্বাচনের আগে ভোটপ্রচারে গিয়ে অভিষেক ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১১:৩৩
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

ডিজে মামলায় এ বার সিআইডি-র সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলার তদন্তে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে সিআইডি। তার বিরুদ্ধেই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

Advertisement

আদালতে অভিষেকের বক্তব্য, “ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে, ওই কণ্ঠস্বর আমার। তার পরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে?” অভিষেকের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, আগামী সোমবার এই মামলার শুনানি হবে।

বিধানসভা নির্বাচনের আগে ভোটপ্রচারে গিয়ে অভিষেক ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধের ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়। বিধাননগর আদালতের নির্দেশ ছিল, ৩০ জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সিআইডি সেই সংক্রান্ত নোটিস দিতে বুধবার রাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়েছিল। ওই নোটিসে বলা হয়, আগামী মঙ্গলবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে মঙ্গলবার বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

Advertisement
আরও পড়ুন