সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডায়াগনস্টিক্স। ছবি: সংগৃহীত।
গবেষণার অভিজ্ঞতা থাকলে চাকরির সুযোগ পেতে পারেন। কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (ডিবিটি) অধীনস্থ সংস্থায় এমন প্রার্থীদের থেকে আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ দু’টি।
ডিবিটি অধীনস্থ সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডায়াগনস্টিক্স সায়েন্টিস্ট পদে অভিজ্ঞ কর্মীদের নিয়োগ করবে। তাঁদের ফার্মাসি, ভেটেরিনারি সায়েন্স, বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি থাকা প্রয়োজন। এ ছাড়াও সায়েন্টিস্ট হিসাবে তাঁদের ন্যূনতম চার বছরের কাজের পূর্বঅভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, ক্লিনিক্যাল মলিকিউলার, সাইটোজেনেটিক ডায়গনস্টিক্স নিয়ে কাজে দক্ষ হওয়া প্রয়োজন। সায়েন্টিস্ট পদে নিযুক্তদের বয়স ৪৫ বছর থেকে ৫৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের প্রতি মাসে ৬৭,৭০০ টাকা থেকে ৭৮,৮০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের ৩০০ টাকা জমা দিয়ে অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি। ডাকযোগে আবেদনপত্র ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত পাঠানো যাবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে।