Young Professional Recruitment 2026

স্নাতকদের কাজের সুযোগ রাষ্ট্রায়ত্ত সংস্থায়, তরুণ পেশাদার পদে নিয়োগ, আবেদন কী ভাবে করবেন?

অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা তরুণ পেশাদার হিসাবে কাজ করতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৩:২৯
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ। এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর ওয়েবসাইট-এ। সংশ্লিষ্ট সংস্থার অধীনে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরিতে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে বিজ্ঞান কিংবা বাণিজ্য শাখার কোনও বিষয়ে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে। তবে, যাঁরা ইনভেনটরি ম্যানেজমেন্ট কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের ইনভেনটরি ম্যানেজমেন্ট পদ্ধতি সম্পর্কে জ্ঞান এবং ওই ক্ষেত্রে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ ছাড়াও স্যাপ, ওরাকেল-এর সফট্অয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

উল্লিখিত পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তকে প্রতি মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ছ’মাসের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ দু’বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাই তাঁদের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর সল্টলেকের দফতরে ২ জুন পৌঁছে যাওয়া প্রয়োজন। ওই দিন তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং অন্য আনুষঙ্গিক নথি সঙ্গে রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন