Govt Jobs for Consultants 2026

পরামর্শদাতা খুঁজছে কলকাতার সরকারি হাসপাতাল, কোন বিভাগে প্রয়োজন বিশেষজ্ঞ?

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ পরামর্শদাতা নিয়োগ করা হবে। হাসাপাতালের তরফে সংশ্লিষ্ট পদের জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির আবেদন চাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৩:০৫
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ পরামর্শদাতা নিয়োগ করা হবে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ওই পদে কাজের জন্য একজন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।

Advertisement

সংশ্লিষ্ট পদে মেডিক্যাল অংকোলজি বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), ডক্টরেট অফ ন্যাশনাল বোর্ড-এর (ডিআরএনবি) মধ্যে যে কোনও একটি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁর কোনও স্বীকৃত হাসপাতালে মেডিক্যাল অংকোলজি বিভাগে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট পদে নিযুক্তকে প্রতি মাসে ২,৫০,০০০ টাকা বেতন দেওয়া হবে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মোট এক বছরের চুক্তিতে তাঁকে নিউটাউনের ক্যাম্পাসে কাজ করতে হবে।

ই-মেল মারফত আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। এ জন্য ২০০ টাকা আবদনমূল্য নির্ধারণ করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে চূড়ান্ত পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে আবেদন সংক্রান্ত বিষয়ে আরও তথ্যের জন্য চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর ওয়েবসাইটে (cnci.ac.in) প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে। আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল।

Advertisement
আরও পড়ুন