Govt Jobs for Consultants 2026

পরামর্শদাতা খুঁজছে সরকারি বিভাগ, কারা আবেদনের সুযোগ পাবেন? কোথায় হবে কর্মস্থল?

ছ’মাসের চুক্তিতে পরামর্শদাতা হিসাবে কাজ করতে হবে। তাঁদের জন্য সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৩:৫১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগের অধীনে চাকরির সুযোগ। ‘গ্রুপ বি’ বিভাগের পরামর্শদাতা পদে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক প্রয়োজন। ওই পদে নিযুক্তদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। তবে, কতগুলি শূন্যপদ রয়েছে, সেই তথ্য জানানো হয়নি।

Advertisement

সরকারি সংস্থা কিংবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ) থেকে সদ্য অবসর গ্রহণ করেছেন, তাঁরা পরামর্শদাতা পদে অসম লাইসেন্সড সার্ভিস এরিয়ার দফতরে কাজ করতে পারবেন। কেন্দ্রের টেলিকমিউনিকেশন বিভাগের অধীনস্থ ওই দফতরে নিযুক্তদের কাজ চলবে। এ ক্ষেত্রে যাঁরা টেলিকমিনিউকেশন কিংবা সমতুল বিভাগের অধীনে কাজ করেছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে তাঁরা ছ’মাসের চুক্তিতে কাজ করতে পারবেন। ওই মেয়াদ আরও ছ’মাসের ভিত্তিতে বৃদ্ধি পেতে পারে। তাঁদের জন্য সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী প্রতি মাসের পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ১১ মে পর্যন্ত সময় পাওয়া যাবে। আবেদনের পর বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। কবে সেই ইন্টারভিউ হবে, তার তথ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন-এর ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন