WB Govt Job 2025

উত্তর ২৪ পরগনার ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফে কর্মী নিয়োগ, কোন পদের জন্য?

শূন্যপদ দু’টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৮:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফে নিয়োগ করা হবে কর্মী। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

গ্রাম রোজগার সহায়ক নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২ হাজার টাকা। শূন্যপদ দু’টি। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা/ সার্টিফিকেট কোর্স থাকতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইট (north24parganas.gov.in)-এ যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্টে’ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৯ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলির জন্য উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন