CSIR CGCRI Recruitment 2026

জুনিয়র রিসার্চ ফেলোর খোঁজ সিজিসিআরআই-এ, যোগ্যতা যাচাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৪:৩২
CSIR-CGCRI

সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।

ফার্মাসি বা বায়োটেকনোলজি পড়ে গবেষণাধর্মী কাজের সুযোগ মিলতে পারে যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে। সম্প্রতি এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের বিফার্ম ডিগ্রির সঙ্গে জিপ্যাট-এ উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে। যাঁদের বায়োটেকনোলজিতে বিটেক থাকতে হবে। প্রয়োজন গেট স্কোরও।

আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১৭ মার্চ। প্রার্থীদের সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টার মধ্যে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন