MTS Recruitment 2026

মাল্টি টাস্কিং স্টাফ খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, বিশেষ শর্তে আবেদনের সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণেরা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি) মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করবে। ওই পদে নিযুক্তদের মাসে ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৩:৪৪
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে দ্বাদশ উত্তীর্ণেরা আবেদনের সুযোগ পাবেন। শূন্যপদ আটটি।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি) ওই পদে কর্মী নিয়োগ করবে। যাঁরা দশম উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহীদের যোগ্যতা লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত পদে নিয়োগ করে নেবে আইআইসিবি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে মাসে ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা পারিশ্রমিক হিসাবে ধার্য করা হয়েছে।

অনলাইনে সংস্থার পোর্টাল মারফত আবেদনের সুযোগ রয়েছে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৪ এপ্রিল। কবে পরীক্ষা নেওয়া হবে, তা আইআইসিবি-র ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন