Govt Internship 2026

ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরতদের কাজ শেখাবে ডিআরডিও, কোন শর্তে আবেদন করতে পারবেন?

ডিআরডিও অধীনস্থ সংস্থায় ইঞ্জিনিয়ারিং শাখার বাছাই করা স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের কাজ শেখানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৪:২০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) দেবে কাজের প্রশিক্ষণ। বিভিন্ন ধরনের সুরক্ষাকবচ, যুদ্ধবিমান তৈরি করা এবং সমতুল যন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য পরীক্ষামূলক গবেষণার কাজে ওই সংস্থার তরফে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয়ে থাকে। কোনও ক্ষেত্রে যাঁরা বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাঁদেরও স্বল্প সময়ের চুক্তিতে ইন্টার্ন হিসাবে কাজ শেখার সুযোগ দেয় ওই সংস্থা।

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, ১ জুলাই থেকে এমনই একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে চলেছে। ওই প্রশিক্ষণের জন্য মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের বেছে নেওয়া হবে। তাঁদের স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কাজ শেখার সুযোগ দেওয়া হবে।

ইন্টার্ন হিসাবে ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজ়িয়োলজি অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস-এ কাজ শিখতে পারবেন পড়ুয়ারা। ইন্টার্নশিপ চলাকালীন যোগদানকারীরা মোট ৩০ হাজার টাকা ভাতা হিসাবে পাবেন। ছ’মাস পর্যন্ত কাজ শেখার সুযোগ থাকছে। এ ক্ষেত্রে পড়ুয়াদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপে যোগদানের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের নথি জমা দিতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য ১৫ মে পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করা হবে। অনলাইন কিংবা অফলাইন পদ্ধতিতে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন