HR Trainee Jobs 2026

এমবিএ করার পর চাকরির সুযোগ খুঁজছেন? ট্রেনি হিসাবে প্রশিক্ষণ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা

ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজ়ার কো-অপারেটিভ লিমিটেড-এর তরফে এমবিএ ডিগ্রিপ্রাপ্তদের ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে কাজের সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৪:০৪

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় এমবিএ করার পর চাকরির সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। তবে, কতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে, সেই তথ্য জানানো হয়নি।

Advertisement

ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজ়ার কো-অপারেটিভ লিমিটেড-এর তরফে এমবিএ ডিগ্রি প্রাপ্তদের নিয়োগ করা হবে। ওই সংস্থার মানবসম্পদ (হিউম্যান রিসোর্স) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে তাঁদের কাজ চলবে। এ ক্ষেত্রে তাঁদের বয়স ২৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ওই সংস্থার বিভিন্ন কেন্দ্রে নিযুক্তদের কাজ করতে হবে।

প্রশিক্ষণের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) পদ্ধতিতে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। এর পর পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পদের জন্য বাছাই পর্ব চলবে। প্রথমে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর স্থায়ী পদে কাজ শুরু হবে। মাসে পারিশ্রমিক হিসাবে ৫৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীদের হিন্দি এবং ইংরেজি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। অনলাইন পোর্টাল মারফত তাঁরা আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য পোর্টাল ২৯ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত তথ্য আলাদা করে পাঠিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন