DIC Recruitment 2026

সিনিয়র বিজ়নেস অ্যানালিস্ট চাই কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায়, আবেদন করবেন কী ভাবে?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্র অধীনস্থ সংস্থা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মখালি। সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

সিনিয়র বিজ়নেস অ্যানালিস্ট প্রয়োজন। চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে এক বছর, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে ছ’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি ২০২৬। এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন