WB Govt Job 2026

১১ জন স্টেট কোঅর্ডিনেটর নেবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, কারা আবেদন করতে পারবেন?

কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনও বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় কাজ করতে আগ্রহীরা সুযোগ পেতে পারেন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনে। সম্প্রতি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

স্টেট কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। ১১টি শূন্যপদ রয়েছে। অসম, ওড়িশা, পশ্চিমবঙ্গ, গুজরাত-সহ বিভিন্ন এলাকা থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। তবে প্রার্থীর কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ মার্চ।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন