DIC Recruitment 2026

গ্রাফিক ডিজ়াইনার চাই কেন্দ্র অধীনস্থ সংস্থায়, আবেদন করা যাবে কী ভাবে?

প্রথমে এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:৪৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি)-এর ‘মাই গভর্নমেন্ট’-এ কাজের সুযোগ। গ্রাফিক ডিজ়াইন নিয়ে যাঁরা পড়াশোনা করেছেন, তাঁদের জন্য কাজের সন্ধান দিচ্ছে এই সংস্থা। সেই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সংস্থার তরফে গ্রাফিক ডিজ়াইনার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিফেকেশন’ এবং ‘ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া লিঙ্কে যেতে হবে। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১২ জুন পর্যন্ত। নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ডিআইসি-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন