DIC Recruitment 2025

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১০:০৮
DIC.

ডিআইসি। ছবি: সংগৃহীত।

ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) উত্তীর্ণদের কাজের সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায়। ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (ডিআইসি) দিচ্ছে কাজের সুযোগ। সেই মর্মে ডিআইসি-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা বদলাতে পারে।

Advertisement

ডেভপলপার-ডেটা অ্যানালেটিক্স নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ জুলাই। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন