JRF Recruitment 2026

ডিআরডিও অধীনস্থ সংস্থায় কর্মখালি, স্নাতকরাও পাবেন সুযোগ, কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ সংস্থায় হবে নিয়োগ। নিযুক্তদের প্রতি মাসে ৩৭ হাজার টাকা আয়ের সুযোগ রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:১২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন-এ (ডিআরডিও) কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ভেহিকল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন-এ জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে। এ জন্য মোট তিন জনকে নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তরদের বেছে নেওয়া হবে। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে, উল্লিখিত বিষয়ে স্নাতকেরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট কাজে নিযুক্তেরা প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁদের দু’বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। নিযুক্তদের ভেহিকল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন-এর অহমদাবাদের দফতরে কাজ চলবে।

আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য ওই দফতরে আসতে পারবেন। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা-সহ অন্য আনুষঙ্গিক নথি নিয়ে প্রার্থীদের ৪, ৬ এবং ৭ মে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে হলে ডিআরডিও-র ওয়েবসাইট-এ নজর রাখা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন