Apprenticeship Recruitment 2026

রেলে শিক্ষানবিশ প্রয়োজন, দশম উত্তীর্ণেরা পাবেন প্রশিক্ষণের সুযোগ, কী ভাবে নিয়োগ করা হবে?

প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসরা ভাতা পাবেন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৩:২২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতীয় রেলে ২,৫০০-রও বেশি শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) প্রয়োজন। রেলের দক্ষিণ-মধ্য শাখার তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম উত্তীর্ণদের শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। মোট শূন্যপদ ২,৮০১টি।

Advertisement

প্রশিক্ষণ নিতে আগ্রহীদের ওয়েল্ডার, মেকানিস্ট, পেন্টার, মোটর মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক-সহ বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণ হতে হবে। প্রশিক্ষণ চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী অ্যাপ্রেন্টিসরা ভাতা পাবেন। মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লিখিত বিভাগে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আবেদনকারীদের দ্বাদশের পরীক্ষায় এবং আইটিআই ট্রেডে প্রাপ্ত নম্বরের নিরিখে বেছে নেওয়া হবে। তাঁদের ওই পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১১ এপ্রিল। নিযুক্তদের তেলঙ্গানা,মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের বিভিন্ন দফতরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে রেলের দক্ষিণ-মধ্য শাখার ওয়েবসাইট-টি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন