ICMR Recruitment 2025

আইসিএমআরের গবেষণা প্রকল্পে পরামর্শদাতা প্রয়োজন, বেতন কত?

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তরফে ওই কাজের জন্য দু’জন ব্যক্তিকে নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:১৬
Indian Council of Medical Research.

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।

কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিভিশন অফ ডেভেলপমেন্ট রিসার্চের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। নিযুক্তদের পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

পরামর্শদাতা হিসাবে ম্যানুফ্যাকচারিং, টেস্টিং, মেডিক্যাল ডিভাইসেস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভাগে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের বিজ্ঞান, ফার্মাসি, ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। তবে, উল্লিখিত বিভাগে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এবং কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। চুক্তির ভিত্তিতে তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সদর দফতরে। বয়ঃসীমা ৪০ বছর থেকে ৭০ বছর।

আবেদন জমা দিতে হবে ১১ ফেব্রুয়ারির আগে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন