ICAR Recruitment 2025

সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে, আবেদন করতে পারবেন স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা

নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৭
Indian Veterinary Research Institute.

ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর)-এ কর্মখালি। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ইটানগরের দফতরে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

বিজ্ঞান বিভাগের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সংশ্লিষ্ট বিভাগে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের গবেষণার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্তের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তি মার্চ, ২০২৭ পর্যন্ত সংশ্লিষ্ট কাজে বহাল থাকবেন।

আগ্রহীদের সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। তবে তাঁরা আগাম আবেদনপত্র জমা দিতে পারেন। ইন্টারভিউ ইটানগরের দফতরে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন