ছবি: সংগৃহীত।
সমাজবিজ্ঞান বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করে থাকলে খোঁজ নেওয়া যেতে পারে পারেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ।
বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একটি প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। ওই কাজের জন্য দু’জনকে প্রয়োজন। তাঁদের ছৌশিল্পীদের নিয়ে হওয়া গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।
ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর) অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তদের কাজ করতে হবে। তাঁদের জন্য ২০ হাজার টাকা থেকে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। পাঁচ থেকে সাত মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে।
সমাজবিজ্ঞান বিষয়ে যাঁদের এমফিল বা পিএইচডি রয়েছে, তাঁরা ওই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও যাঁরা শারীরশিক্ষা বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে প্রার্থীদের গবেষণামূলক প্রবন্ধ লেখার দক্ষতা, বাংলা-সহ হিন্দি এবং ইংরেজি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।
প্রার্থীদের ৩০ জুনের মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।