JRF Recruitment 2026

গবেষণার জন্য কর্মী প্রয়োজন এনআইটি শিলচরে, রাজ্যের অর্থপুষ্ট প্রকল্পে মিলবে কাজের সুযোগ

এ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি বিভাগের অর্থপুষ্ট একটি গবেষণা প্রকল্পের কাজ চলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৬:৫৭
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), শিলচর। ছবি: সংগৃহীত।

গবেষণার জন্য কর্মী নিয়োগ করবে এনআইটি, শিলচর। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, একটি প্রকল্পের কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী নিয়োগ হতে চলেছে। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে গবেষণার কাজ বহাল রাখা হবে। শূন্যপদ একটি।

Advertisement

যে গবেষণা প্রকল্পের কাজে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে, তাতে এ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি বিভাগের তরফে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, টেলিকমিউনিকেশন, মেকাট্রনিক্স, রোবোটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তরেরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন জানাতে পারবেন। তাঁদের নেট কিংবা গেট-এর মতো সর্বভারতীয় স্তরের পরীক্ষায় পাশ করতে হবে।

আগ্রহীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ১৯ জুনের মধ্যে তাঁদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন।

Advertisement
আরও পড়ুন