IIEST Shibpur Recruitment 2026

অধ্যাপনার সুযোগ শিবপুরের আইআইইএসটি-তে, কোন মাধ্যমে পাঠাতে হবে আবেদনপত্র?

সেন্টারে সুস্থায়ী উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন সংক্রান্ত নানা গবেষণা কাজের পাশাপাশি সামগ্রিক দায়িত্ব পালন করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৮:৫৬
IIEST Shibpur

আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।

অধ্যাপক খুঁজছে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। প্রতিষ্ঠানের একটি কেন্দ্রে নির্ধারিত মেয়াদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

প্রতিষ্ঠানের ‘চিরশ্রী সেন্টার ফর সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট’-এর জন্য এই নিয়োগ। আন্তঃবিভাগীয় এই কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে অ্যাসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন। মোট শূন্যপদ দু’টি। সংশ্লিষ্ট সেন্টারে সুস্থায়ী উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন সংক্রান্ত নানা গবেষণা কাজের পাশাপাশি সামগ্রিক দায়িত্ব পালন করতে হবে।

প্রাথমিক ভাবে শিক্ষকদের কাজের মেয়াদ থাকবে তিন বছর। কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ বাড়তে বা কমতে পারে। তাঁদের সাম্মানিক মাসে ২০,০০০ টাকা। এ ছাড়া, বিভিন্ন খাতেও মিলবে ভাতা। সংশ্লিষ্ট পদে আবেদনের শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

আগ্রহীরা জীবনপঞ্জি, কভার লেটার-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৭ মার্চ আবেদনের শেষ দিন। এর পর প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কমিটি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন