আইআইএম কলকাতা। ছবি: সংগৃহীত।
ইঞ্জিনিয়ারিং আধিকারিক প্রয়োজন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতায়। জোকার এই নামী ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইনে।
প্রতিষ্ঠানে এগ্জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার (রেগুলার) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। তাঁকে প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং বিভাগে মুখ্য আধিকারিকের দায়িত্ব পালন করতে হবে। নিয়োগের পর ওই পদে প্রথম দু’বছর ‘প্রোবেশন’-এ থাকতে হবে। মাসিক বেতনের পরিমাণ ১,৩৮,৬৫২ টাকা। মিলবে অন্যান্য সুযোগসুবিধাও।
অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে। তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। জরুরি ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতাও।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে প্রার্থীদের। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনের শেষ দিন ৯ এপ্রিল। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। বাকি তথ্য বিশদ জানতে দেখে নিতে হবে আইআইএম কলকাতার ওয়েবসাইট।