AAI Recruitment 2026

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খুঁজছে ১৩৩ জন শিক্ষানবিশ, কোন কোন পদের জন্য?

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশদের বৃত্তি মাসে ১৫,০০০ টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি ১২,০০০ টাকা। আইটিআই অ্যাপ্রেন্টিসদের বৃত্তির পরিমাণ মাসে ৯,৬০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:২৪
Airports Authority of India

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) শিক্ষানবিশ খুঁজছে। চলতি শিক্ষাবর্ষের জন্য নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বেশ কিছু রাজ্যের জন্য কর্মী নিয়োগ করা হবে সংস্থায়। নিযুক্তদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

সংস্থার তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং আইটিআই অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৩৩টি। শিক্ষানবিশেরা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ নানা ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলবে এক বছর।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশদের বৃত্তি মাসে ১৫,০০০ টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসিক বৃত্তি ১২,০০০ টাকা। আইটিআই অ্যাপ্রেন্টিসদের বৃত্তির পরিমাণ মাসে ৯,৬০০ টাকা।

শিক্ষানবিশ পদে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক যোগ্যতা থাকতে হবে। অন্য দিকে, সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে। একই ভাবে আইটিআই অ্যাপ্রেন্টিসদের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে।

প্রার্থীদের প্রাথমিক ভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে। পরবর্তী ধাপে যাচাই করা হবে সব নথি। এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২২ মার্চ। এ বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন