JRF Recruitment 2026

জুনিয়র রিসার্চ ফেলো খুঁজছে রাষ্ট্রায়ত্ত কৃষি গবেষণা প্রতিষ্ঠান, আবেদনের সুযোগ পাবেন কারা?

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এর ডিভিশন অফ সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮
ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট।

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত কৃষি গবেষণা প্রতিষ্ঠানে গবেষক প্রয়োজন। ওই কাজের জন্য স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের বেছে নেওয়া হবে। শূন্যপদ একটি।

Advertisement

ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এর ডিভিশন অফ সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ওই কাজের জন্য মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, প্লান্ট প্যাথোলজি কিংবা লাইফ সায়েন্সেস শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন পাঠাতে পারবেন। তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

এ ক্ষেত্রে প্রার্থীদের নিউসেলিক অ্যাসিড আইসোলেশন, পিসিআর, প্লাসমিড আইসোলেশন, মলিকিউলার ক্লোনিং, বায়োইনফরমেটিক্স নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা থেকে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এ জন্য তাঁদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। তাঁরা ৫ মার্চ পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। কবে ইন্টারভিউ নেওয়া হবে, তা বাছাই করা প্রার্থীদের ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন