IACS Recruitment 2026

যাদবপুরের কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানে কর্মীর খোঁজ, কোন বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা থাকা জরুরি?

নিযুক্তকে কেন্দ্রীয় সরকারি সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। প্রতিষ্ঠানের একটি প্রকল্পে কাজের সুযোগ মিলবে। এ জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তাঁকে কেন্দ্রীয় সরকারি সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। মূলত গবেষণাগারে উচ্চ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রাদি পরিচালনার দায়িত্ব থাকবে তাঁর উপর। কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞানে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতার। এ ছাড়া, প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়াও জরুরি।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন