AIIMS Kalyani Recruitment 2026

আইসিএমআর প্রকল্পের জন্য খোঁজ চলছে গবেষকের, এমস কল্যাণীতে হবে কোন বিষয়ের গবেষণা?

প্রতিষ্ঠানের কার্ডিয়োলজি বিভাগে প্রকল্পের কাজ হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬
AIIMS Kalyani

এমস কল্যাণী। ছবি: সংগৃহীত।

অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। প্রতিষ্ঠানের তরফে ঘোষণা করা হয়েছে, প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা। প্রতিষ্ঠানের একটি বিভাগে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে।

Advertisement

প্রতিষ্ঠানের কার্ডিয়োলজি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রদাহ কমানোর জন্য ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস অনুসরণে আঞ্চলিক ভারতীয় রান্নার ধরন কী রকম পরিবর্তন আনা যায়, তা-ই খতিয়ে দেখা হবে। এ জন্য অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।

নিয়োগ হবে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন-মেডিক্যাল) পদে। শূন্যপদ একটি। প্রথমে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে শর্তসাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তের পারিশ্রমিক হবে ৫৬,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া খাতে দেওয়া হবে অতিরিক্ত ভাতা।

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে প্রথম শ্রেণিতে। স্নাতকোত্তরে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলেও সুযোগ মিলবে যদি পিএইচডি থাকে। নিউট্রিশন বা ডায়েটেটিক্স-এ স্পেশ্যালাইজ়েশন থাকলে মিলবে অগ্রাধিকার।

সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থীদের মেধার মূল্যায়ন করা হবে লিখিত পরীক্ষা বা অ্যাপ্টিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য তাঁদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন