IACS Recruitment 2026

যাদবপুরের আইএসিএস-এ প্রয়োজন গ্রুপ বি ও সি কর্মী, কোন মাধ্যমে করা যাবে আবেদন?

অ্যাসিস্ট্যান্টদের মাসিক বেতন ৪৪,৯০০ টাকা। মাল্টিটাস্কিং স্টাফদের বেতনের পরিমাণ মাসে ১৮,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৭:৫৩
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। প্রার্থীরা এ জন্য অফলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১০টি। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পারশ্রমিক দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্টদের মাসিক বেতন ৪৪,৯০০ টাকা। মাল্টিটাস্কিং স্টাফদের বেতনের পরিমাণ মাসে ১৮,০০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। অন্য দিকে, মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন জানাতে পারবেন অনূর্ধ্ব ২৫ বছর বয়সিরা।

অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্নাতক যোগ্যতা এবং পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। অন্য দিকে, মাল্টিটাস্কিং স্টাফদের দ্বাদশোত্তীর্ণ হতে হবে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। সংরক্ষিতদের ৫০০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ১৫ মে আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনর পরীক্ষা বা অন্য কোনও দক্ষতা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন