IIST Recruitment 2026

রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে কর্মখালি, আবেদনের সুযোগ পেতে পারেন স্নাতকেরা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইএসটি) ছাত্রাবাসের জন্য একজন রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট হস্টেল ম্যানেজার নিয়োগ করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইএসটি)।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইএসটি)। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র (আইআইএসটি) ছাত্রাবাসে কর্মখালি। ওই রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে একজন রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট হস্টেল ম্যানেজার প্রয়োজন।

Advertisement

উল্লিখিত পদে স্নাতকেরা আবেদনের সুযোগ পেতে পারেন। এ জন্য তাঁদের কোনও সরকারি ছাত্রাবাস কিংবা অতিথি নিবাসে ম্যানেজার হিসাবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে।

আইআইএসটি-র ক্যাম্পাসের ছাত্রাবাসে নিযুক্তকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে ৩০,০০০ টাকা। তবে ওই পদে পুরুষ প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ চলবে। এ জন্য তাঁদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে একটি ফর্ম পূরণ করে তা ইন্টারভিউয়ের সময় সঙ্গে রাখতে হবে। ১৬ ফেব্রুয়ারি আইআইএসটি-র ক্যাম্পাসে ইন্টারভিউ হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন