আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।
খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি-র (আইআইটি) এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এই মর্মে প্রতিষ্ঠানের চাই গবেষক। তাই তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দু’জন সুযোগ পাবেন।
জুনিয়র প্রোজেক্ট অফিসার নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকা চাই। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটউড টেস্ট অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন করবেন?
আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৮ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।