DIC Recruitment 2026

শিক্ষানবিশ নেবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, আবেদন করা যাবে কোন পদ্ধতিতে?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ সায়েন্স, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি, মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১৪:৪৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। এই মর্মে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তিত হতে পারে।

Advertisement

শিক্ষানবিশ (ইয়ং প্রফেশন্যাল) নিয়োগ করা হবে। ডেটা ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ সায়েন্স, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি, মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। যদি কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে এই ডিগ্রিগুলি থাকে তা হলে অগ্রাধিকার মিলবে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ জুন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন