IIT Kharagpur Recruitment 2026

গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন আইআইটি খড়্গপুরে, আবেদন করবেন কী ভাবে?

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৯:৪৬
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট-১ (নন মেডিক্যাল) নেওয়া হবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী তা বৃদ্ধি হতে পারে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৫৬,০০০ টাকা করে সাম্মানিক মিলবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৭ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন