Govt Jobs for Nurses 2026

নার্স খুঁজছে কলকাতার সরকারি হাসপাতাল, কী ভাবে করা হবে যোগ্যতা যাচাই?

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় স্টাফ নার্স নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১২:১৬

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কলকাতার সরকারি হাসপাতালে নার্স নিয়োগ করা হবে। ওই কাজের জন্য একজনকে বাছাই করে নেবেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রার্থীদের হাসপাতালের প্যাথলজি বিভাগে কাজ করতে হবে।

Advertisement

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় স্টাফ নার্স প্রয়োজন। ন্যাশনাল হেলথ মিশন এবং রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের অর্থপুষ্ট প্রকল্পে তাঁকে কাজ করতে হবে। এ জন্য হাসপাতালের তরফে একটি ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট পদে কেন্দ্রীয় কিংবা স্টেট নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (জিএনএম) কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর নাম রাজ্যের নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকা প্রয়োজন। এ ছাড়াও থ্যালাসেমিয়া রোগীকে নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

নিযুক্তকে প্রতি মাসের বেতন হিসাবে ২৫ হাজার টাকা দেওয়া হবে। তাঁর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তের বাংলা, ইংরেজি-সহ স্থানীয় ভাষায় সাবলীল হওয়া আবশ্যক।

প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য তাঁদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩০ মার্চ। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন