BEL Recruitment 2026

কেন্দ্র অধীনস্থ সংস্থায় কর্মখালি, কোন পদে নিয়োগ? আবেদন করা যাবে কোন উপায়ে?

চুক্তির ভিত্তিতে এক বছর কাজের মেয়াদ থাকবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৪:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্র অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাডভাইজ়র পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এক বছর কাজের মেয়াদ থাকবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬০ বছরের মধ্যে থাকতে হবে। পাশাপাশি কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর ওয়েবসাইটে (https://bel-india.in/) যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২২ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন