KMC Recruitment 2026

২৬ জন কর্মী প্রয়োজন কলকাতা পুরসভায়, কোন শর্তে কারা করতে পারবেন আবেদন?

চুক্তির ভিত্তিতে ২৬ জনকে নিয়োগ করা হবে এই পদে। প্রতি মাসে ২২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২০:২৮
কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা। ছবি: সংগৃহীত।

কলকাতা পুরসভায় কর্মখালি। এই মর্মে পুরসভার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে ২৬ জনকে নিয়োগ করা হবে এই পদে। প্রতি মাসে ২২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ওয়েস্টবেঙ্গল ফার্মাসিস্ট কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকা দরকার। বাংলা ভাষা বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। কম্পিউটারে এমএস অফিসের কাজ জানতে হবে। ৪০ বছরের মধ্যে প্রার্থীর বয়স থাকতে হবে। পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে কলকাতা পুরসভার ওয়েবসাইটে (https://www.kmcgov.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণ করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৯ মার্চের মধ্যে জমা দেওয়া দরকার। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন