West Bengal Election 2026

রাজ্যের আরও দুই সচিবকে ভিন্‌রাজ্যে পাঠাল কমিশন! কাজে প্রভাব পড়তে পারে বলে চিঠি অফিসারদের

রাজ্যের অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে অন্য রাজ্যে ভোট-পর্যবেক্ষক করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর মধ্যরাতেই মীনাকে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২২:১৮
রাজ্যের আরও দুই সচিবকে ভিন্‌রাজ্যে পাঠাচ্ছে কমিশন।

রাজ্যের আরও দুই সচিবকে ভিন্‌রাজ্যে পাঠাচ্ছে কমিশন। — ফাইল চিত্র।

বিধানসভা ভোটের আগে রাজ্যের আরও দুই দফতরের সচিবকে অন্য রাজ্যে পাঠিয়ে দিল নির্বাচন কমিশন। পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে অন্য রাজ্যের পর্যবেক্ষক করা হয়েছে।

Advertisement

কমিশন সূত্রে খবর, রাজ্যের দুই দফতরের সচিব অন্তরা এবং পারভেজ কমিশনকে চিঠি দিয়েছেন। তাঁরা চিঠিতে আবেদন জানিয়েছেন, তাঁদের অন্য রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। ওই আধিকারিকদের বক্তব্য, দু’টি গুরুত্বপূর্ণ দফতরের কাজ সারা বছর ধরে চলে। এই অবস্থায় সচিবদের সরিয়ে দিলে কাজে প্রভাব পড়তে পারে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, চিঠিতে আরও চার জন বিকল্প আধিকারিকের নাম জমা দিয়েছেন ওই দু’জন। তাঁদের আবেদন, ওই আধিকারিককে ভিন্‌রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো হোক। ওই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক তাঁদের।

রাজ্যের অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে অন্য রাজ্যে ভোট-পর্যবেক্ষক করে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার পর মধ্যরাতেই মীনাকে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। সূত্রের খবর, তাঁকে তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। রাজ্যে নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সঙ্ঘমিত্রা ঘোষকে। রবিবার ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীর বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। নন্দিনীকে সরিয়ে রাজ্যের মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়ে এসেছে কমিশন।

Advertisement
আরও পড়ুন