Research Work Opportunity

ইঞ্জিনিয়ারিং শাখায় গবেষণায় আগ্রহ! পেশাদারি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেবে আইআইটি, দিল্লি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লির তরফে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৫৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়াদের গবেষণার কাজ শেখাবে আইআইটি দিল্লি। তাঁদের বিভিন্ন ধরনের গবেষণার বিষয়বস্তু নিয়ে আলোচনা, প্রোডাক্ট ডিজ়াইন-সহ একাধিক কাজের কৌশলও শেখাবেন বিশেষজ্ঞেরা।

Advertisement

আইআইটি, দিল্লিতে থেকে ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় সেমেস্টারে পাঠরত পড়ুয়ারা ওই প্রশিক্ষণ নিতে পারবেন। এ জন্য তাঁদের স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর পেতে হবে। তবে, এই প্রশিক্ষণটি আইআইটি প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য নয়।

পড়ুয়াদের ১৩ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত, আট সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। ২,০০০ টাকা প্রতি সপ্তাহে ফেলোশিপ হিসাবে বরাদ্দ করা হয়েছে। বাছাই করা পড়ুয়ারা আইআইটি দিল্লির ছাত্রাবাসে থেকে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

আগ্রহীরা অনলাইনে নাম নথিভুক্ত করে আবেদন জানাতে পারবেন। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের সঙ্গে পড়ুয়াদের বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের অনুমোদনপত্রও আপলোড করতে হবে। আবেদনের জন্য পোর্টাল ৩ এপ্রিল পর্যন্ত চালু থাকছে।

Advertisement
আরও পড়ুন