IRCON Recruitment 2025

কেন্দ্রীয় সংস্থা ইরকন ইন্টারন্যাশনালে ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ, কোন কোন পদে?

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৯:১১
IRCON International

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে চাকরির সুযোগ। সংস্থার ওয়েবসাইটে এমনটা জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার বিভিন্ন প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীরা শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ওয়ার্কস ইঞ্জিনিয়ার/ সিভিল, ওয়ার্কস ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল এবং সেফটি ইঞ্জিনিয়ার পদে। মোট শূন্যপদ ছ’টি। নিযুক্তদের কর্মস্থল হবে রাজস্থান, মহারাষ্ট্রের মতো রাজ্যে অথবা নয়া দিল্লিতে। সমস্ত পদে নিযুক্তদের প্রথমে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

ওয়ার্কস ইঞ্জিনিয়ার এবং সেফটি ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৩০ এবং ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ওয়ার্কস ইঞ্জিনিয়ার এবং সেফটি ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে যথাক্রমে ৩৬,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা।

ওয়ার্ক্স ইঞ্জিনিয়ার/সিভিল পদের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, এক বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৮ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে; আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন