IRCTC Recruitment 2026

আইআরসিটিসি ৪৩ জন কর্মী খুঁজছে, নিযুক্তদের মাসিক বেতন কত? কোথায় কাজ করতে হবে?

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৮:৪৩

প্রতীকী চিত্র।

কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)। কেন্দ্রীয় এই সংস্থায় স্থায়ী মেয়াদের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

সংস্থায় নিয়োগ করা হবে হসপিটালিটি মনিটর। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৪৩টি। চুক্তিভিত্তিক এই পদে প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পরে সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে সেই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র, ওড়িশা এবং ছত্তীসগঢ়ে। পরবর্তী কালে কাজের প্রয়োজন অনুসারে অন্যত্র বদলি করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের বেতন হবে মাসে ৩০,০০০ টাকা। এ ছাড়াও বিভিন্ন খাতে তাঁদের অতিরিক্ত সুযোগসুবিধা দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং সায়েন্সে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা মূল্যায়ন করে নিয়োগ করা হবে। আগামী ১২ এবং ১৩ মার্চের মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন