Thalapathy Vijay affair

‘এ সব বিষয়ে কান দেবেন না’, স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে প্রথম মুখ খুললেন বিজয়

ইতিমধ্যে স্ত্রীকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন থলপতি বিজয়। অভিনেতাকে নিয়ে সমাজমাধ্যমে নানা মুনির নানা মত। এই অবস্থায় মুখ খুললেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ২০:২৯
স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন থলপতি।

স্ত্রী সঙ্গীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন থলপতি। ছবি: সংগৃহীত।

থলপতি বিজয় দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে দাঁড়াবেন তিনি। ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। তার পর থেকেই থলপতির সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের প্রেমের গুঞ্জন জোরদার হয়েছে। শোনা যায়, ইতিমধ্যে স্ত্রীকে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন অভিনেতা। অভিনেতাকে নিয়ে সমাজমাধ্যমে নানা মুনির নানা মত। অবশেষে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

সম্প্রতি নারী দিবসের প্রাক্কালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে থলপতি বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে আমাকে নিয়ে যে সব সমস্যার কথা শুনছেন, সেগুলো নিয়ে চিন্তা করবেন না। ওসব জিনিস নিয়ে ভেবে নিজেদের সময় নষ্ট করবেন না। আমি নিজের খেয়াল রাখতে পারি। তবে আমার খারাপ লাগে যখন আমার ব্যক্তিগত জীবনের কারণে অনুরাগীদের ব্যথিত হতে দেখি।’’

বিজয়ের এ হেন মন্তব্যে একাংশ যেন ফের রেগে গিয়েছে তার উপর। কেউ কেউ তাঁকে ‘নির্লজ্জ’ বলে দাগিয়ে দিয়েছেন। কেউ অবশ্য থলপতির প্রতি সমব্যথী হয়ে তাঁর পক্ষ নিয়েছেন। এ দিকে অভিনেতার স্ত্রী সঙ্গীতা ফের আদালতের শরণাপন্ন হয়েছেন শ্বশুরবাড়িতে থাকতে পারার অধিকারের দাবিতে। থলপতি অবশ্য তৃষার সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই চেন্নাইয়ে এক নিমন্ত্রণবাড়িতে জুটিতেই যান। তাতেই যেন ঘৃতাহুতি পড়েছে।

Advertisement
আরও পড়ুন