JU Recruitment 2026

রিসার্চ অ্যাসোসিয়েট চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ইন্টারভিউয়ের মাধ্যমে হবে যোগ্যতা যাচাই

প্রতি মাসে ৭৫,৪০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৫:০৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট ১ নেওয়া হবে। প্রতি মাসে ৭৫ হাজার ৪০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রকল্পটি অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমডি, এমএস অথবা এমডিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২০ জুন ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে। তার জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ জুন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন