KNU Recruitment 2026

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, কোন পদে নিয়োগ? মাসিক বেতন কত হতে পারে?

‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। স্বল্প সময়ের জন্য এই নিয়োগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৭:২২
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। প্রকল্পের কাজে অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা।

Advertisement

সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্স পদে নিয়োগ করা হবে কর্মী। ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। স্বল্প সময়ের জন্য এই নিয়োগ। প্রতি দিন অনুযায়ী ৫৫০ টাকা করে দেওয়া হবে। প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের (https://www.knu.ac.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন